© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের মনোনয়ন বোর্ডের সভায় শেখ হাসিনা

শেয়ার করুন:
আ.লীগের মনোনয়ন বোর্ডের সভায় শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

<div>আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভা

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আবদুস সোবহান গোলাপ।

সভায় আসন্ন স্থানীয় সরকারের কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

মন্তব্য করুন