© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এলজিপির দাম কমলো

শেয়ার করুন:
এলজিপির দাম কমলো
মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ০২ মার্চ, ২০২৩

<div>তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ মার্চ) বিইআরসি সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ছিল এক হাজার ৪৯৮ টাকা।

গত ২ ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে এক লাফে ২৬৬ টাকা বাড়িয়ে এক হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

মন্তব্য করুন