নারী-পুরুষের সমতা অর্জনে ৩০০ বছর লেগে যাবে: জাতিসংঘ মহাসচিব

নারী–পুরুষ সমতার বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এ সমতা অর্জন এখনো অনেক দূরের ব্যাপার। সবমিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে নারী-পুরুষের সমতা অর্জনে আরও অন্তত ৩০০ বছর লাগবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) ইউএন উইমেনের এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।

তিনি বলেন, মাতৃমৃত্যু, বাল্যবিবাহ, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, অপরহরণ-নির্যাতনের শিকারসহ নারীদের নানা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আসলে বিশ্বজুড়েই নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব প্রমাণ করে, নারী–পুরুষের সমতা অর্জনের অগ্রগতি দিনদিন শুধু দূরেই সরে যাচ্ছে।

বিশ্বজুড়ে নারীদের অধিকার থেকে বঞ্চিত, লাঞ্ছিত করা হচ্ছে ও হুমকির মুখে ফেলা হচ্ছে উল্লেখ করে গুতেরেস আফগানিস্তানসহ কিছু দেশের নাম উচ্চারণ করেন। এসব দেশে নারী ও মেয়ে শিশুদের ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করে তিনি বলেন, তাদেরকে জনজীবন থেকে আলাদা করে রাখা হচ্ছে। কিছু দেশে স্কুলে যাওয়া মেয়েরা অপহরণ ও হামলার ঝুঁকিতে রয়েছে।

গুতেরেস আরও বলেন, শত শত বছর ধরে চলে আসা পিতৃতন্ত্র, বৈষম্য ও নেতিবাচক মানসিকতা বিজ্ঞান ও প্রযুক্তির মতো খাতগুলোতে নারী-পুরুষের মধ্যে বিশাল ব্যবধান তৈরি করেছে। তার মতে, নারী–শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সংকট ও সংঘাতের কারণে। আর এ ধরনের পরিস্থিতির উদাহরণ দিতে গিয়ে তিনি ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেন।

নারী ও মেয়ে শিশুদের অধিকার নিয়ে বিশ্ব যেন একপ্রকার চুপ করে আছে। এ পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সুশীল সমাজকে এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

গত বছর জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন ওম্যান জানায়, বর্তমান অগ্রগতির যে হার, তা অব্যাহত থাকলে বিশ্বের সব দেশ থেকে নারীর ওপর বৈষম্যবিষয়ক যাবতীয় আইনের বিলোপ ঘটতে সময় নেবে অন্তত ২৮৬ বছর। ১৪০ বছর লাগবে কর্মক্ষেত্রে পুরুষের সমমর্যাদা, বেতন, ক্ষমতা ও নেতৃত্বে আসতে। এছাড়া রাজনীতি ও পার্লামেন্টে পুরুষ জনপ্রতিনিধিদের সমকক্ষ হতে নারীদের সময় লাগবে কমপক্ষে আরও ৪০ বছর।

Share this news on:

সর্বশেষ

img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026