রাতের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বাড়ল কেজিতে ২০ টাকা!

রাজধানীর মুরগির বাজারে দাম বাড়ার সঙ্গে দেখা দিয়েছে সরবরাহ সংকট। আর এতেই এক রাতের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। তবে কমতির দিকে রয়েছে ডিমের দাম।

শুক্রবার (১০ মার্চ) সকালে কারওয়ানবাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫৫ থেকে ২৬০ টাকায়। বৃহস্পতিবারও (৯ মার্চ) বিক্রি হয়েছে ২৩৫ থেকে ২৪০ টাকায়।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে দাম বেড়ে গেছে দেশি ও সোনালি মুরগির দামও। তবে চাহিদা মতো মুরগিও পাচ্ছেন না বিক্রেতারা। এতে অনেকটা কমেছে বিক্রিও।

এদিকে, দুই সপ্তাহ ধরেই কমছে ডিমের দাম। গত সপ্তাহে এক দফা কমার পর এ সপ্তাহেও ডজনে ৫ থেকে ১০ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫ টাকা ডজন হিসেবে; আর সাদা ডিম ১২০ টাকা।

এদিকে, সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারে ১১ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পামতেল। আর ৫ টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংসের দাম ৭৫০ টাকা কেজি, খাশির মাংস ১০৫০ থেকে ১১০০ টাকা, বকরির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, শিম প্রতিকেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, বেগুনের কেজি ৮০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া আকারভেদে প্রতিটি বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৭০ টাকা, প্রতিটি চালকুমড়া ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা কলার হালি ৩০ থেকে ৪০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা।

মাছের বাজারে দেখা গেছে, টাকি মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, শোল মাছ ৮০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, চাষের কই ২৫০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, কাঁচকি মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, কাতল ২৮০ থেকে ৩২০ টাকা, টেংরা ৪০০ টাকা, বোয়াল আকার ভেদে ৫০০ থেকে ১০০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া দুই কেজি ওজনের নদীর পাঙ্গাশ ৬০০ টাকা, চিংড়ি আকার ভেদে ৫০০ থেকে ৯০০ টাকা, রূপচাঁদা আকার ভেদে ৭০০ থেকে ১২০০ টাকা, ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ৮৫০ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ৭৫০ টাকা, সাড়ে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৫২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বড় আকারের পেঁয়াজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, মাঝারি পেঁয়াজ ৪০ টাকা, ছোট পেঁয়াজ ৩০ টাকা, ভারতীয় কালো জাতের পেঁয়াজ ৩৫ টাকা, চাইনিজ আদা ২২০ থেকে ২৫০ টাকা, মিয়ানমারের আদা ১০০ থেকে ১২০ টাকা, দেশীয় পুরাতন রসুন ৮০ থেকে ১০০ টাকা, নতুন রসুন ১২০ টাকা, চাইনিজ রসুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Share this news on:

সর্বশেষ

img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026