খালেদা জিয়া নির্বাচন করবেন নাকি রাজনীতি সেটা আদালতের সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দণ্ড শেষ হয়নি। তার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার জেলের বাইরে থাকলেও তার শাস্তির শেষ হয়নি। তার রাজনীতি আইনি প্রক্রিয়ায় চলবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আর দেশের টাকা লুটপাট করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলেছিলেন আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে। কিন্তু আওয়ামী লীগ কোনও বিলাসী রাজনীতি করেনা, পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।

অ্যালামনাই অ্যাসোসিযেমনকে অরাজনৈতিক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। এ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিৎ। সব জায়গায় রাজনীতি প্রযোজ্য নয়, প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক প্রভাব থাকা উচিৎ নয়।

অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ অ্যালামনাই অ্যাসোসিয়শনের সদস্যরা।

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026
img
‘তিনি একাধারে আমার গুরু, বন্ধুও’, পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে মাধুরীর স্মৃতি Feb 04, 2026