পুনঃখনন শুরু হলো জমজমিয়া খাল, ১০ হাজার কৃষক উপকারভোগী

পুনঃখনন শুরু হলো জমজমিয়া খাল। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা দিয়ে প্রবাহমান জমজমিয়া খালটি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ভরাট হয়ে আসছিল।

রবিবার (১২ মার্চ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় পুনঃখনন কাজ শুরু হয়।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম জমজমিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি সেখানে পুনঃখনন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেন, সভ্যতার ঊষালগ্ন থেকে কৃষিকাজের মাধ্যমে কৃষক মানুষের জন্য খাদ্য সরবরাহ করে জীবনকে চলমান রেখেছেন। তাই কৃষকরাই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। সরকার প্রধান দেশের প্রত্যেক এলাকার জমির সর্বোচ্চ আবাদ নিশ্চিত করতে টাকা দিয়েছেন। দেশের খাদ্য যোগান স্বাভাবিক অসমৃদ্ধ করতে এরকম কোন খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেল ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান।

বিএডিসি জানায়, পাঁচ কিলোমিটারের বেশি দীর্ঘ খালটি পুনঃখননের ফলে ৫০০০ একর জমিতে সেচ সুবিধা প্রদান সহজতর হবে। পাশাপাশি অতিরিক্ত দুই হাজার একর জমি নতুন করে চাষের আওতায় আসবে। ফসল উৎপাদন খরচ হ্রাস পাবে। অর্থনৈতিকভাবে লাভবান হবেন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক, যা দেশের খাদ্য উৎপাদন সহ অর্থনীতিতে বিরাট অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ, হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), বিএডিসি চাঁদপুর জোনের সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা।


Share this news on:

সর্বশেষ

img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026