শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার চিত্রনায়িকা মাহি

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা আনুমানিক ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মাহির স্বামী রাকিব পলাতক বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন জিএমপির মিডিয়া উইং কর্মকর্তা ইব্রাহিম খান।

বিমানবন্দর থেকে জিএমপি উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমানের নেতৃত্বে মাহিকে জিএমপির হেড কোয়ার্টারে নেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন গাজীপুর মেট্রোপলিটন বাসান থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম গতকাল জানিয়েছিলেন, অপমান অপদস্ত ও হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রাকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছুসময় পর রাকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রাকিব সরকার আবারও ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটিসহ অন্যান্যদের এরেস্ট করেছে। আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিচ্ছে। বলেছে, না বের হলে গুলি করবে । পুলিশ কখনো এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমাদেরও গ্রেপ্তার করবে।

মাহি ও তার স্বামী রাকিবের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন থানায় দুটি মামলা রয়েছে। একটি মামলা আছে জমি সংক্রান্ত বিরোধের। আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের। 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026