মিরসরাইয়ে প্রয়াত আ.লীগ নেতাদের কবর জিয়ারত করেন যুবলীগ নেতা এলিট

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট তার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম -১ মিরসরাই উপজেলায় সারা দিনব্যাপি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

শুক্রবার (১৭ মার্চ) মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকায় নিয়াজ মোর্শেদ এলিট দীর্ঘদিন যাবত প্রয়াত ত্যাগী আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কবর জিয়ারত এবং তাদের খোঁজ খবর নিতে কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।সেই সাথে তিনি সাধারণ মানুষের সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।এই প্রসঙ্গে নিয়াজ মোর্শেদ এলিট বলেন আমি গত বার বছর ধরে জুনিয়র চেম্বার বাংলাদেশ,কালের কন্ঠ শুভসংঘ এবং মানবাধিকারের ব্যানারে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।আমরা প্রতি বছর শীতে কষ্ট পাওয়া মানুষের জন্য মানবিক যুবলীগের ব্যানারে শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ ,হুইলচেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি প্রতিবন্ধীদের জন্য,অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ি দিয়েছি,সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছি।এবার সামনে আমাদের পরিকল্পনা আছে আমরা প্রথম রমজান থেকে শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।আমরা ইতিমধ্যে অসহায়দের নামের তালিকা তৈরি করেছি।

কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট আরও বলেন আমি আমার নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি অবহেলিত সাবেক বর্তমান আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া,প্রয়াতদের কবর জিয়ারত, গত ২০০১ সাল পরবর্তী জামাত- বিএনপির হাতে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন সহ জনগণকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করে আসছি।

আজ তার ধারাবাহিকতায় ১৬ নং সাহেরখালি ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম মোক্তার,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সফল যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ভুঁইয়া,সাহেরখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও চেয়ারম্যান মো.মোস্তফার কবর জিয়ারত করি।এছাড়াও নিয়াজ মোর্শেদ এলিট

সাহের খালি ইউনিয়নের পীর আউলিয়া এবং কামেল ব্যক্তিদের কবর জিয়ারত করেন।এর মধ্যে উল্লেখযোগ্য অলিয়ে কামেল শাহ সুফি হযরত মাওলানা ইদ্রিস মিয়া (র:)সাহেবের মাজার জিয়ারত,সাহের খালির অন্যতম পীর আউলিয়া বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ ও চিন্তাবিদ হযরত মাওলানা আবদুল কাইয়ুম নিজামী সাহেবের কবর জিয়ারত করেন এলিট।

কবর জিয়ারতে যুবলীগ নেতা এলিট মিরসরাই বাসী সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন এবং আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া করেন।

এই সময় এলাকাবাসী সহ আওয়ামী,যুবলীগ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা সহ মিরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026
নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা জানাল জামায়াত Feb 01, 2026
img
আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম: অভিনেত্রী নীলম Feb 01, 2026
img
সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের Feb 01, 2026
img
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 01, 2026
img
পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত Feb 01, 2026
img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026
img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026