বরিশালে জেসিআই’র যাত্রা শুরু

বরিশালে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

শনিবার (১৮ মার্চ) বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এক ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির নতুন শাখার উদ্বোধন ও সাধারণ সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেসিআই বরিশাল চ্যাপ্টারের স্থানীয় সভাপতি নির্বাচিত হন বিপ্লব ঘোষ রাহুল।

এছাড়া সৈয়দা সাদিয়া মেহজাবিনকে কমিটির স্থানীয় নির্বাহী সহ-সভাপতি, রিফাত আরা ও মেহেদী হাসানকে সহ সভাপতি,
আবদুল কাবিল খানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

কমিটিতে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন, নিসাত জাহান, রাকিব বাইয়ানি, সাইদুর রহমান রেজা, মঞ্জুরুল ইসলাম তালুকদার এবং মেহেদী আসিফ।

১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে ইশতি আহমেদকে সাধারণ আইনি পরামর্শক, রেজাউল ইসলামকে কোষাধ্যক্ষ, লিপি ঘোষকে কমিটির চেয়ার, তারেক মাহমুদ ও মির্জা আনামুল হাসানকে সাধারণ সদস্য নির্বাচিত করা হয়েছে। পরে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সভাপতি বিপ্লব ঘোষ রাহুল বলেন, ‘আমাদের লক্ষ্য বৃহত্তর বরিশাল অঞ্চলে সংগঠনের কর্মতৎপরতা বাড়িয়ে মানবসম্পদ উন্নয়ন ও যুব ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করা।’

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, ব্যক্তিগত উন্নয়ন বা সামাজিক উন্নয়নের জন্য নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। তাই জেসিআই জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেটওয়ার্কিংয়ের জন্য একটি দুর্দান্ত প্লাটফর্ম হিসেবে কাজ করছে। যেকোনো আগ্রহী তরুণ পেশাজীবী বা শিক্ষার্থী জেসিআই বরিশালের পেশাদার ফেসবুক পেজে মেসেজ করে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।

সভায় ২০২৩-২০২৪ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নবনিযুক্ত বোর্ড সদস্যরা।

অনুষ্ঠানে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026