মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬
০৯:২১ এএম | ১৯ মার্চ, ২০২৩
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবা...
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ যাত্রী।
রোববার (১৯ মার্চ) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। রোববার সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো
যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ১৬ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।