দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম
১১:০৮ এএম | ১৯ মার্চ, ২০২৩
"পুলিশের কাছে আরাভ খানের কোন খোঁজই ছিল না। আর যাওয়ার আগে পুলিশও আমাদের কিছুই জানায়নি। আমারাই তো একজন খুনিকে সামনে এনেছি৷ আমিতো কিছু করিনি তাই ভয়ের কিছু নেই।"
সংযুক্ত আরব-আমিরাতের দুবাই থেকে ফিরে গণ্যমাধ্যমে এসব কথা বলেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকালে দেশে ফিরেছেন হিরো আলম।
আজ রবিবার (১৯ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানযোগে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।