হজ যাত্রীদের প্লেন ভাড়া কমছে না: বিমানের এমডি

চলতি বছর হজে যেতে ইচ্ছুকদের প্লেনের ভাড়া কমবে না বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য আমরা সর্বনিম্ন প্লেন ভাড়া দিয়েছি, এরপর আর কমানো সম্ভব নয়।

রোববার (১৯ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

বিমানের এমডি বলেন, বিমানভাড়া নির্ধারণ হয়ে গেছে হজ প্যাকেজের সঙ্গে। এ প্যাকের একটা অংশ বিমানের ভাড়া। প্যাকেজটি অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়; এটি তাদের এখতিয়ার, যার কোনো পরিবর্তন হয়নি। তার মানে বিমানের তরফ থেকে হজ প্যাকেজ কমার কোনো সুযোগ নেই।

সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বেজ ফেয়ার বেড়েছে ১৫ শতাংশ (ডলারে)। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এটিকে বড় অংক মনে হচ্ছে। মেইনটেইনেন্স কস্ট, ডলারের মূল্য বৃদ্ধি, জেট ফুয়েল, ট্যাক্স ও সারচার্জ সব কিছুই বেড়েছে। ডলারের মূল্য বেড়েছে প্রায় ২৫ শতাংশ; জেট ফুয়েলে প্রায় ১৯ শতাংশ। এয়ারপোর্টের বিভিন্ন চার্জ বেড়েছে ১৮ শতাংশ। সব মিলিয়ে ভাড়া কিন্তু ঠিকই আছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব হজ প্রত্যাশীদের ৫০ শতাংশকে (৬৩ হাজার ৫৯৯ জনকে) পরিবহন করবে।

চলতি বছর ২১ মে থেকে স্থানীয় সময় রাত তিনটা ৪৫ মিনিট থেকে হজ প্রত্যাশীদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইট বিজি ৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। প্লেনটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দার বিমানবন্দরে অবতরণ করবে। চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও ৮৭ ড্রিমলাইনার প্লেন ব্যবহৃত হবে। প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

Share this news on:

সর্বশেষ

img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026