© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চকবাজারে জমে উঠেছে ইফতারির বাজার

শেয়ার করুন:
চকবাজারে জমে উঠেছে ইফতারির বাজার
আরেফিন ইমন, মোবাইল জার্নালিস্ট
০৯:৪৮ পিএম | ২৫ মার্চ, ২০২৩

রমজানে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার জমে উঠেছে। দুপুর থেকেই চ...

রমজানে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার জমে উঠেছে। দুপুর থেকেই চকবাজারের শাহি মসজিদের সামনে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসে। দুপুরের পর থেকেই ইফতার কিনতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে শুরু করে। বিকেলে ইফতার সামগ্রী কিনতে আসা মানুষের উপচে পড়া ভিড় ছিল।

সরেজমিনে চক সার্কুলার রোডে দেখা গেছে, শতাধিক ইফতার সামগ্রী বিক্রির অস্থায়ী দোকান বসেছে। বিক্রেতারা জানিয়েছেন, রমজান মাস জুড়েই চকবাজারের ইফতার সামগ্রীর বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে। তারা ঐতিহ্যবাহী এসব ইফতার সামগ্রী কিনতে পুরো রমজান মাস জুড়েই আগ্রহ নিয়ে চকবাজারে আসেন।

মন্তব্য করুন