বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা : কাদের

বিএনপি পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে এখনও পাকিস্তানি চেতনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ২৫ মার্চ গণহত্যা নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি। পাকিস্তান যা বলে বিএনপিও তাই বলে। বিএনপি এমনটাই বলবে এটাই হওয়া সমীচীন।

তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে রুখে দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার এখন অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে।

এর আগে, এদিন ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

Share this news on:

সর্বশেষ

img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
১৩ বছর আগে কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া! Feb 06, 2026
ফ্যাশন আইকন তানজিন তিশার নতুন চমক Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ Feb 06, 2026
ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 06, 2026
বরিশালের মেহেন্দিগঞ্জে জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ঘরে ঘরে কর্মসংস্থান তৈরিতে কাজ করবো: আমিনুল হক Feb 06, 2026
img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026