© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

শেয়ার করুন:
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯
মোজো ডেস্ক
১০:১২ এএম | ২৮ মার্চ, ২০২৩

<div><div>সৌদি আরবের মক্কায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এব

সৌদি আরবের মক্কায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছে,ন।

সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি আসির প্রদেশের আকাবা শহরের কাছে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এসময় বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

একটি রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল এখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন