যুক্তরাষ্ট্রে স্কুলে তরুণীর হামলায় তিন শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী একজন তরুণী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩-১১ বছর বয়সী শিশুদের স্কুলটিতে বন্দুক হামলা চালানো হয়। গুলিবিদ্ধ ৩ শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন।

তবে কতজন আহত হয়েছে, তা এখনো জানানো হয়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুক হামলাকারী ছিলেন ২৮ বছর বয়সী নারী। পুলিশের গুলিতে তিনিও প্রাণ হারিয়েছেন।

নাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্কুলে গোলাগুলির বিষয়টি ফোন করে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ পান পুলিশের সদস্যরা। বন্দুকধারীর কাছে অন্তত দুটি আগ্নেয়াস্ত্র ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্কুলে গুলির ঘটনার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পিয়েরে। তিনি বলেন, স্কুলে গুলির ঘটনা তদন্তে স্থানীয় কর্মকর্তা ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাইডেন প্রশাসন।

Share this news on:

সর্বশেষ

img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026