১৭ ওভারের ম্যাচেও দুইশ ছাড়াল বাংলাদেশ

কখনও লং অফ, কখনও লং অন আবার কখনও পুল শটে বল বাউন্ডারি ছাড়া করেছেন লিটন দাস ও রনি তালুকদার। নান্দনিক সব শট বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন তারা দুজন। হাফ সেঞ্চুরির আগে রনি ফিরলেও লিটন ছিলেন স্পট অন। খেলেছেন ক্যারিয়ার সেরা ৮৩ রানের ঝলমলে ইনিংস। শেষ দিকে রানের গতি সচল রেখেছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। তাতে ১৭ ওভারের ম্যাচে ২০২ রান তোলে স্বাগতিকরা।

লেগ স্পিনার গ্যারেথ ডেলানিকে দিয়ে বোলিং শুরু করেছিল আয়ারল্যান্ড। প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম না করলেও ৮ রান দিয়েছিলেন ডেলানি। পরের ওভারে মার্ক অ্যাডায়ারকে দুই চার মেরেছেন রনি ও লিটন। সময় যত বেড়েছে বাংলাদেশের দুই ওপেনার ততই আক্রমণাত্বক হয়েছেন। তাতে মাত্র ৩.৩ ওভারে দলের পঞ্চাশ পেরোয় বাংলাদেশ। ১৭ ওভারের ম্যাচ হওয়ায় এদিন পাওয়ার প্লে ছিল ৫ ওভার।

সেখানে ব্যাটিং-তাণ্ডব চালিয়ে লিটন ও রনি মিলে তুলেছেন ৭৩ রান। যেখানে বেশিরভাগ রানই এসেছে লিটনের ব্যাট থেকে। আইরিশ বোলারদেরে তুলোধুনো করতে থাকা লিটন বেন হোয়াইটের বলে সিঙ্গেল নিয়ে ১৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের হয়ে যা দ্রুততম। এর আগে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা মোহাম্মদ আশরাফুলের হাফ সেঞ্চুরি ছিল ২০ বলে।

এদিন ১৬ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙেছেন লিটন। এদিকে হোয়াইটের আউট সাইড লেগ স্টাম্পের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে লিটন চার মারলে একশ পূর্ণ হয় বাংলাদেশের। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো উদ্বোধনী জুটিতে একশ ছুঁয়েছে স্বাগতিকরা। শুধু তাই নয় সেই চারে ছাড়িয়ে গেছেন নাইম শেখ ও সৌম্য সরকারের করা ১০২ রানের উদ্বোধনী জুটির রেকর্ড।

৮ বছর পর জাতীয় দলে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন রনি। টানা দুই হাফ সেঞ্চুরি করার সুযোগ ছিল ৩২ বছর বয়সি এই ওপেনারের। তবে তাকে সেটা করতে দিলেন না হোয়াইট। ডানহাতি এই স্পিনারকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে অ্যাডায়ারেরে হাতে ধরা পড়েন ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলা রনি। তাতে ভাঙে বাংলাদেশের রেকর্ড ১২৪ রানের উদ্বোধনী জুটি।

আগের ম্যাচে শেষের দিকে ব্যাটিং করলেও এদিন তিনে নেমেছেন সাকিব আল হাসান। হোয়াইটের বলে লং অন দিয়ে চার মেরে প্রথম বলেই রানের খাতা খোলেন বাংলাদেশের অধিনায়ক। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস পেরিয়ে গেলেও প্রথমবার সেঞ্চুরি পাওয়া হয়নি লিটনের। খানিকটা তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার।

হোয়াইটের ওয়াইড তাড়া করতে গিয়ে আউটসাইড এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দেন ৪১ বলে ক্যারিয়ার সেরা ৮৩ রান করা লিটন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন সাকিব। মাত্র ২৪ বলে পঞ্চাশ পেরিয়েছে তাদের দুজনের জুটি। শেষ ওভারে অ্যাডায়ারের স্লোয়ার ডেলিভারিতে টপ এজ হয়ে ফিরে গেছেন ১৩ বলে ২৪ রান করা হৃদয়। এদিকে সাকিব অপরাজিত ছিলেন ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে।

Share this news on:

সর্বশেষ

img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026
img
গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত Feb 01, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 01, 2026
img
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক Feb 01, 2026
img
টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই: জোনায়েদ সাকি Feb 01, 2026
img
ট্রাম্পের গোপন উদ্দেশ্য জেনে গেছে ইরান Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রে আবারও শুরু আংশিক শাটডাউন Feb 01, 2026
img

এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’ Feb 01, 2026
img
বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল Feb 01, 2026
img
বাবা অবশ্যই জিনিয়াস ছিলেন, তবে আমিও মন্দ নই: গাবু Feb 01, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে : জামায়াত Feb 01, 2026
img
ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি রান করেও অদ্ভুত নিয়মে হার দক্ষিণ আফ্রিকার Feb 01, 2026
img
এবার রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন Feb 01, 2026
img
প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি Feb 01, 2026
img
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারিয়ে দারুণ জয় লিভারপুলের Feb 01, 2026
img
সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান Feb 01, 2026
img
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে ১২ ককটেল উদ্ধার Feb 01, 2026
img
সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে, আজ থেকেই কার্যকর Feb 01, 2026
img
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির: ডা. রফিক Feb 01, 2026