© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে বিএনপি নেতা দলবদল করে জাতীয় পার্টিতে

শেয়ার করুন:
রংপুরে বিএনপি নেতা দলবদল করে জাতীয় পার্টিতে
own-reporter-rangpur
০৪:৫০ পিএম | ১৮ মার্চ, ২০১৯

রংপুর সদর উপজেলার সিরাজুল ইসলাম লাভলু নামে এক বিএনপি নেতা জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

সোমবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তিনি।

জাতীয় পার্টিতে যোগদান করা বিএনপির নেতা সিরাজুল ইসলাম লাভলু ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও খলোয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

জাতীয় পার্টিতে যোগদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন