© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুনামগঞ্জে ইউনিয়ন আ. লীগ নেতা খুন

শেয়ার করুন:
সুনামগঞ্জে ইউনিয়ন আ. লীগ নেতা খুন
central-desk
১২:৫৪ পিএম | ১৯ মার্চ, ২০১৯

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদকে  ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন ধলাইপাড় এলাকা থেকে মঙ্গলবার সকালে জয়নাল আহমেদের (৩৮) লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

জয়নাল ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটককৃতরা হলেন- শাহীন শাহ, সেলিম ও রাব্বী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকসেদ আলী জানান, গ্রামের একটি স্কুলের পাশে জয়নালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের গলায় ও পেটে ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন