বিএনপির লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লক্ষ্য হচ্ছে যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা।

বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আমাদের পথচলার শক্তি শুধু জনগণ। আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে যা যা করার, তা একমাত্র আওয়ামী লীগই করেছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে ধ্বংস করেছিল। সামরিক স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হয়েছিল এদেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কারফিউ বলবৎ রেখে দেশে নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে জনগণের সঙ্গে তামাশা করেছিল। তাই বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন হালে পানি পায় না। তাদের নেতৃবৃন্দ প্রতিদিন চিরাচরিত বক্তব্য দিয়েই যাচ্ছে। তারা শুধু সমালোচনার নামে সরকারের সমালোচনা করে। অর্থনৈতিক অগ্রযাত্রার বিপরীতে বিএনপির হাতিয়ার হলো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, যে আন্দোলন শুধুমাত্র ক্ষমতার মোহ থেকে পরিচালিত হয়, সে আন্দোলনে গণঅভ্যুত্থানের কথা হাস্যকর।

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১ Feb 03, 2026
img
কয়েক ঘণ্টা পার হতে না হতেই আইনি বিপাকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ Feb 03, 2026
img
কূটনীতিকদের জুলাই জাদুঘর পরিদর্শন Feb 03, 2026
img
না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা Feb 03, 2026
img
তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে বাধা হলে জনগণ কাউকে ছাড় দেবে না : পুতুল Feb 03, 2026
img
লাল গালিচায় অপ্রত্যাশিত মুহূর্ত, সানিকে আড়াল করলেন স্বামী Feb 03, 2026
img
প্রাইমারি-মাধ্যমিক দুই মন্ত্রণালয়, পৃথিবীর আর কোথাও নেই: ড. মনজুর আহমেদ Feb 03, 2026
img

চরমোনাই পীর

‘অপরাধ করতে পারবে না বলেই দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়’ Feb 03, 2026
img
এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি Feb 03, 2026
img
দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, শহরজুড়ে উৎসবের আমেজ Feb 03, 2026
img
আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী Feb 03, 2026
img
প্যারিসে ইলন মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি Feb 03, 2026
img

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026