© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নভোএয়ারের সব ফ্লাইটে ১৫ শতাংশ ছাড়

শেয়ার করুন:
নভোএয়ারের সব ফ্লাইটে ১৫ শতাংশ ছাড়
central-desk
০৪:১৫ পিএম | ১৯ মার্চ, ২০১৯

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার তাদের সব ফ্লাইটের টিকিট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে এই সুযোগ পাওয়ার জন্য গ্রাহকদের মেলায় এসে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ এর সদস্য হতে হবে। ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মাট-২০১৯’ উপলক্ষে ছাড়ের ঘোষণা করে প্রতিষ্ঠানটি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২১ মার্চ থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার তাদের সব ফ্লাইটের টিকিট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে এই সুযোগ পাওয়ার জন্য গ্রাহকদের মেলায় এসে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ এর সদস্য হতে হবে। ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মাট-২০১৯’ উপলক্ষে ছাড়ের ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২১ মার্চ থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মেলা চলাকালীন গ্রাহকদের নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট কিনতে বা বুকিং করতে হবে। এছাড়া কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য তিন দিন ও দুই রাতে হোটেলসহ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

নভোএয়ার দেশের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা। তাদের এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি  বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত জানতে ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ প্যাভিলিয়ন নম্বর-১ অথবা ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

টাইমস/এমএএইচ/এসআই

মন্তব্য করুন