মার্কিন আইনপ্রণেতার সঙ্গে ইমরান খানের অডিও ক্লিপ ফাঁস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে মার্কিন আইনপ্রণেতার এক অডিও ক্লিপ ফাঁস হয়েছে। খবর জিও নিউজের।

ফোনকলে ইমরান খান মার্কিন আইনপ্রণেতা ম্যাক্সিন মুরের কাছে পিটিআইয়ের ওপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন। সেইসঙ্গে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

ওই অডিও ক্লিপে শোনা যায়, মার্কিন আইনপ্রণেতাকে ইমরান খান বলছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে গোটা পাকিস্তান। দেশজুড়ে সরকারি নির্যাতন ও দমন-পীড়নে অতিষ্ট জনগণ।

ইমরান খান বলেন, গুপ্তহত্যার শিকার হয়েছি আমি। আমার ওপর তিনটি বুলেট ছোঁড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে। কারণ এ দেশে সেনাবাহিনী অনেক শক্তিশালী।

কামার জাভেদের বিরুদ্ধে আরও অভিযোগ করে ইমরান খান বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন তিনি (কামার জাভেদ বাজওয়া)।

ফোনে ম্যাক্সিনকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান বলেন, দেশের এ দুঃসময়ে আপনার মতো একজনের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করেছে আদালত। পরে তাকে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে জামিন দেওয়া হয়। বর্তমানে ইমরান খান ও তার দল পিটিআইয়ের সঙ্গে সরকারের ব্যাপক রেষারেষি চলছে। এমন সময় ফাঁস হলো ইমরান খানের এই অডিও ক্লিপ।

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026