বান্ধবী সানতেজের সঙ্গে জেফ বেজোসের বাগদান

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ৬০ বছর বয়সী জেফ বেজোস তার দীর্ঘদিনের বান্ধবী লরেন সানতেজের সঙ্গে বাগদান সেরেছেন । খবর সিএনএনের।

বর্তমানে এই যুগল কান চলচিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্সে রয়েছেন। সেখানে বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা।

বেজোস এবং লরেন দীর্ঘদিন ধরেই একসঙ্গে বাস করছেন। সম্প্রতি গুঞ্জন ওঠে, তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষত লরেনের হাতে হৃদয় আকৃতির একটি আংটি দেখতে পাওয়ার পরই এ গুঞ্জন আরও বেড়ে যায়।

২০১৯ সালে বেজোসের প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার সাংবাদিক লরেনের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।

দীর্ঘ ২৫ বছর ম্যাকেঞ্জির সঙ্গে সংসার করেছেন জেফ বেজোস। কিন্তু পারিবারিক কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। ম্যাকেঞ্জি-বেজোস দম্পতির ঘরে চার সন্তান রয়েছে। বেজোসের সঙ্গে ডিভোর্সের চুক্তি অনুযায়ী ম্যাকেঞ্জি ৩৮ বিলিয়ন ডলার পেয়েছিলেন। এর অর্ধেক অবশ্য দাতব্য সংস্থায় দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাকেঞ্জি।

জেফ বেজোসের নতুন বাগদত্তা লরেন সানতেজের এর আগে দুবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে দুই সন্তান রয়েছে তার। অপরদিকে সাবেক আমেরিকান ফুটবল খেলোয়াড় টনি গঞ্জালেজের সঙ্গে তার ২২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026