© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিয়াল ভেঙে গ্যাস না দেয়ায় পাম্পে দুর্বৃত্তদের হামলা

শেয়ার করুন:
মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ২৬ মে, ২০২৩
সিলেট একটি ফিলিং স্টেশনে ‘ছাত্রলীগ পরিচয়ে হামলা’ চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন ফিলিং স্টেশনের দুই কর্মচারী।
শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার পীরেরবাজারস্থ আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটে।

আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনের মালিক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিকের ছেলে আইনজীবি নাদিম রহমান সিলেটভিউকে জানান, লাইন ভেঙ্গে গ্যাস না দেওয়ার কারণে কিছু দুর্বৃত্তরা স্টেশনের নজেল ম্যান রাজু ও বাদশার উপর হামলা চালায়। এরা ৬-৭ জন ছিলো।

আমরা যতটুকু জেনেছি তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিয়েছে। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছি।

মন্তব্য করুন