যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্স বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছে সিপিডি

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে রেমিট্যান্স আসা বেড়ে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এক সভায় সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ সন্দেহের বিষয়টি জানান।

তিনি বলেন, এটা একেবারেই অস্বাভাবিক, কখনোই হয় না। কারণ, আমরা জানি আমাদের বেশির ভাগ রেমিট্যান্স কোথা থেকে আসে। গত ১০ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দশমিক ২২ লাখ মানুষ গেছে। সেখান থেকে প্রত্যাশা মতো রেমিট্যান্স আসছে না। লোক যাওয়া ও রেমিট্যান্সের মধ্যে মিসম্যাচ (অসঙ্গতি) হচ্ছে। এতদিন সৌদি আরব থেকে বেশি রেমিট্যান্স এলেও যুক্তরাষ্ট্র এখন সে জায়গা দখল করেছে।

ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রে যারা যায় তাদের বেশিভাগই হোয়াইট কালার জব করে। অনেকেই ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে দেশ থেকে টাকা নিয়ে চলে যায়। অনেক শিক্ষার্থীও সেদেশে আছে। তারা তো আর টাকা পাঠাতে পারে না। তাহলে বিপুল এ রেমিট্যান্স আসছে কোথা থেকে!

তিনি বলেন, এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এমন- যেখান থেকে টাকা পাচার হয়েছে সেটা আবার রেমিট্যান্স হয়ে দেশে ফেরত আসছে। রেমিট্যান্সের ওপর যে আড়াই শতাংশ ইনসেন্টিভ বা সাবসিডি দেওয়া হচ্ছে সেটার সুযোগ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষকে আরও গভীরে গিয়ে বিষয়টির অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া উচিত।



Share this news on:

সর্বশেষ

ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 03, 2026
img
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে: মির্জা আব্বাস Feb 03, 2026
img
৪ লাখ ৬৮ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 03, 2026
img
এক হাতে বল, অন্য হাতে স্টাম্প ভেঙ্গে বিতর্কিত পাকিস্তানি উইকেটকিপার নাফাই Feb 03, 2026
img
আর্য-অপর্ণার জীবনে নতুন খলনায়িকা কে? Feb 03, 2026
‘আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন’ Feb 03, 2026
img
শহীদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা Feb 03, 2026
img
‘ভোট দেবো, তবে চাঁদাবাজি-বৈষম্য বন্ধ করতে হবে’ Feb 03, 2026
img
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন: মাহদী আমিন Feb 03, 2026
img

আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড

বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
৩ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে টানা ৪ দিন ধরে কর্মবিরতি শ্রমিকদের Feb 03, 2026
img
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজার ঘিরে সমালোচনার ঝড় Feb 03, 2026
img
আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান Feb 03, 2026
img
বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে: আলী রীয়াজ Feb 03, 2026
সেনা সদস্যের সঙ্গে ঢাকা ১৭ জামায়াত প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়, ভিডিও ভাইরাল Feb 03, 2026
বিএনপি কি সংস্কার চায়? নির্বাচন নিয়ে যা জানালেন মাহদী Feb 03, 2026
img
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’ Feb 03, 2026
img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026