‘আগামী বাজেট হবে ৭ লাখ কোটি টাকার’

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাত লাখ কোটি টাকার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। দুদিন পর আমরা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছি। ওই বাজেট আমরা সাত লাখ কোটি টাকায় নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব।

সরকারপ্রধান বলেন, আমাদের প্রতিটি বাহিনী যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সব ধরনের সুযোগ-সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। ২০০৮ সালের নির্বাচনের পর আজকে ২০২৩ সাল, সর্বত্র একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা তা করব।

Share this news on:

সর্বশেষ

img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026