‘সংশোধন নয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে’

ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী ও ভিন্নমতাবলম্বীর মত রুখতে এই আইন স্বাধীনতার চেতনাবিরোধী। কোনো সংশোধন নয়, ডিজিটাল নিরাপত্তা আইনটি পুরোপুরি বাতিল করতে হবে।

সোমবার (২৯ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিআরএস) হলরুমে আয়োজিত ‘আমাদের কণ্ঠস্বর আমাদের পছন্দ: নারী এবং যুব গণতান্ত্রিক নাগরিক স্থান‌‌’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ‘মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘আর্টিকেল নাইনটিন’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল নয় বরং সংশোধন ও সংস্কার প্রয়োজন বলে দাবি করেন। তিনি বলেন, আইন কখনো কাউকে শায়েস্তা করার জন্য হয়নি। আইন হয়েছে দেশ, সমাজ ও মানুষের প্রয়োজনে।

তিনি আরও বলেন, আইনের কোনো দোষ দেখি না। আইন আইনের গতিতে চলছে, চলবে। আইনের অপব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে।

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ প্রমুখ।

সংলাপে অংশ নেয়া বক্তারা বলেন, ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই আইনটির বিভিন্ন নিবর্তনমূলক ধারার যথেচ্ছ অপব্যবহার হয়ে আসছে। আইনটি মুক্তচিন্তা, ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক মূল্যবোধ দমনের কৌশল হিসেবে যেমন বৈষম্যমূলকভাবে এই আইনের ব্যাপক অপব্যবহার হচ্ছে, তেমনি এই আইন সাম্প্রদায়িক, মৌলবাদী ও
উগ্র ধর্মান্ধতার শঙ্কাজনক বিকাশে সহায়কের ভূমিকা পালন করছে। সরকারের তরফ থেকে এই আইনের সংশোধনের কথা বলা হলেও, এই আইনটি পুরোপুরি বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই।

Share this news on:

সর্বশেষ

img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026
img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026
ভেনেজুয়েলার তেল খনিতে চীনকে কেন ডাকছেন ট্রাম্প? Feb 02, 2026
img
‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎকে অভিনন্দন জানিয়ে যশ-নুসরাত Feb 02, 2026
কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াতে আমির Feb 02, 2026
img
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ Feb 02, 2026
img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026