রাজ-সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস

এই সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের একজন শরিফুল রাজ আর ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দুজনেই তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেন। কাজের সুবাদে তাদের মধ্যে সর্ম্পকটাও খুব ঘনিষ্ঠ। কিন্তু এত যে ঘনিষ্ঠ তা আগে জানা ছিল না! জানা গেছে, গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে।


শরিফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি আর ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা যায়, রাজধানীর কোনো একটি ব্রিজের ওপর মধ্যরাতে তারা বসে আছেন। যেখানে তাদের মধ্যে হওয়া কথোপকথন সংবাদমাধ্যমে প্রকাশের যোগ্য না। আবার অন্য এক ভিডিওতে দেখা যায়, রাজ-সুনেরাহ দুজন বসে আছে কোনো একটি মদের বারে। আর দুজনেই মদ্যপ অবস্থায়। সঙ্গে আরও দুটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে কোনো একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা। আর দুজনের কথাতেও স্পষ্ট যে তারা স্বাভাবিক ছিলেন না তখন।




রাজের ফেসবুক থেকে ভিডিওটি প্রকাশের ১৭ মিনিটের মাথায় তা ডিলিট করা হয়। রাজ শুধু তার আর অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ভিডিও-ই প্রকাশ করেননি। সঙ্গে প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশারও দুটি ভিডিও। যা ধারণ করা হয়েছে কোনো একটি লিফটে।


ডিলিট করার আগেই সেই ছবি ও ভিডিওগুলো নজরে আসে অনেকের। যা নিয়ে লেখা হয় নানা কথা। কারণ ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথাই ছিল কুরুচিপূর্ণ। মধ্যরাতে ভিডিওগুলো প্রকাশ্যে আসায় এ তিন তারকার কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। এখন অপেক্ষার পালা, রাজ-সুনেরাহ আর তিশা ভিডিওগুলো প্রসঙ্গে কি বলেন।


এদিকে, রাজ-পরীমণির সংসারজীবন ভালো যাচ্ছে না- এমন গুঞ্জন চলছে শোবিজ পাড়ায়। বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা। রাজের ফেসবুক থেকে এমন ভিডিও প্রকাশের পর সেই ‘বিচ্ছেদ’ গুঞ্জনের পালে যেন নতুন করে জোর হাওয়া বইতে শুরু করেছে। এখন সব কিছুই প্রকাশ্যে আসার অপেক্ষায় মাত্র!

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026