গ্রামীণফোন ও টেলিনর হেলথের সঙ্গে সহজের চুক্তি
গ্রামীণফোন লিমিটেড ও টেলিনর হেলথের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে সহজ লিমিটেড। এ চুক্তির ফলে গ্রামীণফোনের কর্পোরেট বিজনেস সল্যুশনের পাশাপাশি, টেলিনর হেলথের টনিকের ডিজিটাল স্বাস্থ্যসেবাসহ লাইফ কাভারেজ পাবেন সহজ লিমিটেডের কর্মকর্তারা। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির এবং গ্রামীণফোন লিমিটেড-এর প্রধান নির্বাহী মাইকেল ফোলি, টেলিনর হেলথের সিটিও কিথ দে আলউইস।
গ্রামীণফোন লিমিটেড ও টেলিনর হেলথের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে সহজ লিমিটেড। এ চুক্তির ফলে গ্রামীণফোনের কর্পোরেট বিজনেস সল্যুশনের পাশাপাশি, টেলিনর হেলথের টনিকের ডিজিটাল স্বাস্থ্যসেবাসহ লাইফ কাভারেজ পাবেন সহজ লিমিটেডের কর্মকর্তারা।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির এবং গ্রামীণফোন লিমিটেড-এর প্রধান নির্বাহী মাইকেল ফোলি, টেলিনর হেলথের সিটিও কিথ দে আলউইস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোন লিমিটেডের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, প্রতিষ্ঠানটির এসএমই বিজনেস ডিরেক্টর শাওন আজাদ, সহজ লিমিটেডের সিএফও মাকসুদুল ইসলাম, প্রতিষ্ঠানটির হেড অব এইচআর আফলাতুন কায়সার, টেলিনর হেলথের হেড অব বিটুবি অ্যান্ড পার্টনারশিপ মো. মোবায়দুর রহমান এবং টেলিনর হেলথের বিটুবি সেলস লিড মাহমুদ প্রমুখ।
টাইমস/এএস/এসআই