© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে ছাত্রলীগের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:
ফেরদৌস জয়
১২:৫৯ এএম | ০৩ জুলাই, ২০২৩
আগামীতে যারা সন্ত্রাসবাদী কিংবা মৌলবাদি রাজনিতির আশ্রয় নেয়ার চেষ্টা করবে বাইরের পৃষ্টপোষকতায় আমাদের গনতন্ত্রকে চ্যালেজ করবার চেষ্টা করবে তাদের সেই প্রচেষ্টাকে রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগের এই বিভাগীয় প্রতিনিধি সমাবেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।  

দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিভাগীয় সমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ কেন্দ্রীয় নেতাকর্মী ও রংপুর বিভাগের ৮ জেলা,উপজেলা,মহানগর,পৌরসভা বিশ্ববিদ্যালয়,কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় সাংবাদিকদের তিনি আরও বলেন,তৃনমুল নেতাকর্মীদের সুসংগঠিত,ঐক্যবদ্ধ করার উদ্দ্যেশে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ রংপুর বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ প্রশ্নে ছাত্রসমাজের মাঝে ঐক্য তৈরি হয়েছে তারা মনে করে এইটি তাদের জীবনের সাথে ওতোপ্রতো ভাব জরীত। তাদের এই রায়কে আগামী নির্বাচেন বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই আজকের এই বিভাগীয় সমাবেশ।

মন্তব্য করুন