© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাউছিয়া মার্কেটে জাবি ছাত্রীকে দোকানির মারধর

শেয়ার করুন:
গাউছিয়া মার্কেটে জাবি ছাত্রীকে দোকানির মারধর

গাউছিয়া মার্কেটে জাবি ছাত্রীকে মারধরকারী সেই দোকানি। ছবি-সংগৃহীত

central-desk
০৬:২৪ পিএম | ২২ মার্চ, ২০১৯

রাজধানীর গাউছিয়া মার্কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করেছেন এক দোকানি। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পণ্যের দাম নিয়ে কথাবার্তার একপর্যায়ে ওই দোকানি তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

রাজধানীর গাউছিয়া মার্কেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করেছেন এক দোকানি।

শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পণ্যের দাম নিয়ে কথাবার্তার একপর্যায়ে ওই দোকানি তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

তিনি বলেন, আমার এক বান্ধবীকে নিয়ে দুপুরে কেনাকাটা করতে গাউছিয়া মার্কেটে যাই। মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামে একটি দোকানে গিয়ে অলংকারের দাম জানতে চাই। 

প্রথমে এক দোকানির সঙ্গে কথা বলছিলাম। এ সময় পেছনে ক্যাশ কাউন্টারে বসা এক ব্যক্তি বলেন, এক দাম ১০০ টাকা। নিলে নেন, না কিনলে দোকান থেকে বের হয়ে যান।

এভাবে কথা বলার কারণ জানতে চাইলে ওই দোকানি চিৎকার করে অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে আমাকে চড় মারেন। একপর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে দোকান থেকে বের করে দেন ওই দোকানি।

প্রত্যক্ষদর্শীদের কয়েজন জানান, ঘটনার সময় আশপাশের দোকানিরা ইয়েলো কালেকশনের দোকানির পক্ষ নিয়ে গালমন্দ করতে থাকেন। তারা ওই মেয়েকে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য করেন।

জাবির ওই ছাত্রীর ভাষ্য, গাউছিয়া মার্কেটের ঘটনার পরে বান্ধবীসহ তিনি পাশের হকার্স মার্কেটে যান কিন্তু সেখানেও ইয়েলো কালেকশনের দোকানি আরও কয়েকজনকে নিয়ে তাদের অনুসরণ করতে থাকেন। ওই দুই মেয়ে অন্য দোকানে কেনাকাটা করতে গেলেও সেখানে পণ্য বিক্রি করতে নিষেধ করে দেন ওই দোকানি। এ সময় তারা প্রায় আধঘণ্টার মতো ওই দুই মেয়েকে অবরুদ্ধ করে রাখেন। পরে নিউমার্কেট থানায় যোগাযোগ করা হলে ওই দুই শিক্ষার্থীকে বের করে আনা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন