© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক দফা খাদে পড়ে গেছে, ক্ষমতার স্বাদ পাবে না বিএনপি: কাদের

শেয়ার করুন:
এক দফা খাদে পড়ে গেছে, ক্ষমতার স্বাদ পাবে না বিএনপি: কাদের
মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ২৮ জুলাই, ২০২৩
বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, তারা আর ক্ষমতার স্বাদ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন, এখন তিনি হয়েছেন মির্জা ফখরুলের নেতা। তারেক জিয়াকে উদ্দেশ্য করে এ সময় কাদের বলেন, অলি-গলি মে শোর হায়, তারেক জিয়া চোর হায়।

এর আগে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জুম্মার নামাজের পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঢল নামে।

অন্যদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তাদের এ সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন।

মন্তব্য করুন