রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা যুবলীগের আনন্দ মিছিল
০৫:০৬ পিএম | ৩০ জুলাই, ২০২৩
রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা যুবলীগের আয়োজনে একটি বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসির মোড় বঙ্গবন্ধুর মুরালে এসে শেষ হয়।
হাতে বিভিন্ন ধরনের প্লে-কার্ড, বাউল সংগীত,
ঘোড়া গাড়িতে চরে প্রধানমন্ত্রীর আগমন, রং এর আনন্দ মিছিল এত আয়োজন শুধু এক যুগ পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। রবিবার দুপুরে নগরীর জেলা যুবলীগ অফিস কার্যালয় থেকে বেরহয় এই আনন্দ র্যালি। র্যালিতে যোগদেন জেলা যুবলীগের নেতাকর্মীসহ রংপুরবাসী।
এ সময় ঘোড়ার গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী সেজে হাত নাড়িয়ে রংপুরবাসীকে স্বাগত জানান রাফিয়া তাসনীম রুপকথা। সে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রধানমন্ত্রী বেসে সবাইকে স্বাগত জানাতে পেরে খুশি রুপকথাও। এছাড়া বাউল সাজ সহ নানান সাজে সেজেছেন রংপুরের নারীরা।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘ এক যুগ পর প্রধানমন্ত্রীর এই আগমনে রংপুর বিভাগের আনন্দের সুবাতাস বইছে। সেই সাথে আশায় বুক বেধেছে উত্তরের মানুষ।
রংপুর জেলা যুবলীগগের সদস্য ডিজেল আহমেদ বলেন,দীর্ঘ এগারো বছর পর রংপুরে আসছেন প্রধানমন্ত্রী এতে রংপুরবাসীকে সাথে নিয়ে আমরা একটি আনন্দ মিছিল বের করেছি।তার আগমনে রংপুরের মানুষ সহ আমরা নেতাকর্মীরা অনেক আনন্দিত।
জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বাবু লক্ষিন চন্দ্র দাস বলেন,প্রধানমন্ত্রীর রংপুর আগমনে আমরা অনেক আনন্দিত । তিনি এগারো বছর আগে এই মাঠেই রংপুরের দায়িত্ব নিয়েছেন এর ধারাবাহিকতায় তিনি বিভাগ,সিটি কর্পোরেশন, ইন্জিনিয়ারিং কলেজ,হাসপাতাল, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন করছেন।আগামী সমাবেশে ৩০টি প্রকল্প তিনি ঘোষনা দেবেন। আমার বিশ্বাস তিনি সেখানে তিস্তা মহা প্রকল্পেরও ঘোষনা দেবেন।