মঙ্গলবার থেকে বিক্রি করা যাবে না খোলা সয়াবিন তেল

মঙ্গলবার থেকে বাজারে আর বিক্রি করা যাবে না খোলা সয়াবিন তেল। খোলা তেল বিক্রিতে এদিন থেকে কার্যকর হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, পরিস্থিতি তদারকি করতে ১ আগস্ট থেকেই মাঠে থাকবে সংস্থাটি। অবশ্য ভোক্তাদের দাবি, নিম্ন আয়ের মানুষের কথা ভেবে নিষেধাজ্ঞা কার্যকরে আরেকটু সময় দেওয়া উচিত।

দেশে বর্তমানে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪ লাখ টন। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসে মাত্র ৩ লাখ টন বা ১২ শতাংশ। চাহিদার বাকি ৮৮ শতাংশই পূরণ হয় আমদানি করা সয়াবিন ও পাম অয়েল থেকে। আমদানি করা সয়াবিন তেলের ৬০ শতাংশ এবং পাম অয়েলের ৯৭ শতাংশই বিক্রি হয় খোলা অবস্থায়। 

এ অবস্থায়, ১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ করেছে শিল্প মন্ত্রণালয়। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণ, ভেজাল বন্ধসহ মান বজায় রাখতেই প্যাকেটজাত করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এটি কার্যকরে মাঠে থাকার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আমরা এ বছর থেকে সয়াবিন তেলটাকে আস্তে আস্তে প্যাকেটজাত করার উদ্যোগ নিয়েছি। ভোক্তা অধিকার থেকে আমরা ইতিমধ্যে প্রতিটি রিফাইনারিতে চিঠি দিয়েছি, বিভিন্ন বাজারে চিঠি দিয়েছি। ১ আগস্ট থেকে আমরা এটিকে মনিটরিংয়ের মধ্যে আনব। রিফাইনারিগুলো প্যাকেটজাত করার জন্য তিনবার সময় নিয়েছে।’

ব্যবসায়ীরা জানান, তেল রিফাইনারি কোম্পানিগুলো সরকার নির্ধারিত দামে প্যাকেটজাত করলে সুবিধা পাবে ক্রেতারা। এক বিক্রেতা বলেন, ‘খোলা তেলটা যদি প্যাকেটজাত করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের জন্য এটি কষ্টকর হবে না।’

অন্যদিকে ভোক্তারা বলছেন, খোলা সয়াবিন তেল সবচেয়ে বেশি ব্যবহার করে নিম্ন আয়ের মানুষ। তাদের কথা ভেবে আরেকটু সময় দেওয়ার দাবি তাদের।  

২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিনবার খোলা সয়াবিন তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। 

Share this news on:

সর্বশেষ

img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026