© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরি এখন রবিতে

শেয়ার করুন:
ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরি এখন রবিতে
own-reporter
০৯:০০ পিএম | ২৩ মার্চ, ২০১৯

ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরি রবির অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর ফলে ব্রিটিশ কাউন্সিলের সদস্য রবির কর্মকর্তারা ব্রিটিশ কাউন্সিলের এক সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন। শনিবার রবি অজিয়াটা লিমিটেডের করপোরেট অফিসে এই লাইব্রেরির উদ্বোধন করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন।

ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরি রবির অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর ফলে ব্রিটিশ কাউন্সিলের সদস্য রবির কর্মকর্তারা ব্রিটিশ কাউন্সিলের এক সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন।

শনিবার রবি অজিয়াটা লিমিটেডের করপোরেট অফিসে এই লাইব্রেরির উদ্বোধন করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন।

অ্যান্ড্রু নিউটন বলেন, রবিই দেশের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে ব্রিটিশ কাউন্সিল স্যাটেলাইট লাইব্রেরির সেবা গ্রহণ করল। রবির সাথে এ উদ্যোগটি নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, নিজেকে আলোকিত করতে অথবা নির্দিষ্ট কোন অর্জনের জন্য ভাল বই হচ্ছে বিশ্বস্ত সঙ্গী। এই পদক্ষেপের মাধ্যমে রবিতে বই পড়ার একটি সংস্কৃতি গড়ে উঠবে। আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ।

এছাড়াও রবির হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, কালচারাল সেন্টার ম্যানেজার তাহনী ইয়াসমিনসহ রবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রবির কর্মকর্তাদের সন্তানরা এক গল্প বলার আসরে অংশ নেয়।

 

টাইমস/এএস

মন্তব্য করুন