অনলাইন থেকে তারেক রহমানের সব বক্তব্য সরানোর নির্দেশ
০১:৩৭ পিএম | ২৮ আগস্ট, ২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত পলাতক তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিকে হাইকোর্টের এই বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অনাস্থা জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।