© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল দারাজের বৈশাখী মেলায় নানান অফার

শেয়ার করুন:
২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল দারাজের বৈশাখী মেলায় নানান অফার
own-reporter
০৪:৫৮ পিএম | ২৫ মার্চ, ২০১৯

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ আয়োজন করছে বিশেষ অনলাইন ক্যাম্পেইন ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৬’। অনলাইন এই উৎসবটিতে গ্রাহকদের জন্য বিশাল মূল্য ছাড় ছাড়াও থাকছে আকর্ষণীয় সব অফার। টানা চতুর্থবারের মত এ মেলাটি আয়োজিত হচ্ছে। দারাজের মেলাটি ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত চলবে।

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ আয়োজন করছে বিশেষ অনলাইন ক্যাম্পেইন ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৬’। অনলাইন এই উৎসবটিতে গ্রাহকদের জন্য বিশাল মূল্য ছাড় ছাড়াও থাকছে আকর্ষণীয় সব অফার।

টানা চতুর্থবারের মত এ মেলাটি আয়োজিত হচ্ছে। দারাজের মেলাটি ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত চলবে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক।

মোস্তাহিদল হক বলেন, অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশাল মূল্য ছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, মেগা ভাউচার, মিষ্টি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল এবং গ্লোবাল কালেকশনসহ আরও আকর্ষণীয় সব সুবিধা। দারাজ অ্যাপ থেকে পণ্য ক্রয় করে বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।

তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতি ঘণ্টায় কুইজ প্রতিযোগিতা ও ফিশিং ড্যাজ গেইম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্যামসাং ৭-প্রো এবং স্যামসাং জে-২ স্মার্টফোন।

এছাড়াও ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দারাজের ফেসবুকে দেয়া একটি পোস্ট নির্দিষ্ট সংখ্যকবার পর্যন্ত শেয়ার করলে মাত্র ৪৩ হাজার ৯৯০ টাকায় স্যামসাং এস-৮ প্লাস জিতে নেওয়ার সুযোগ।

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন