© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে উঠেছে

শেয়ার করুন:
মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে উঠেছে
মোজো ডেস্ক
০৯:১৩ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৩

<div>জুন এবং জুলাইতে দেশে মূল্যস্ফীতি সামান্য কমেছিল, কিন্তু তা ধরে রাখা সম্ভব...

জুন এবং জুলাইতে দেশে মূল্যস্ফীতি সামান্য কমেছিল, কিন্তু তা ধরে রাখা সম্ভব হয়নি। আগস্টেই তা আবার বেড়েছে। যা দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। জুলাই মাসের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ। গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি ১২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেখানে আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্য থেকে আরও জানা যায়, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২১ সালে একই সময়ে তা ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে কয়েক মাস ধরেই দেশের সার্বিক মূল্যস্ফীতি ওঠানামার মধ্য দিয়েই যাচ্ছে। এরমধ্যে চলতি বছরের জুলাইয়ে ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ, জুনে ৯ দশমিক ৭৪ শতাংশ ও মে মাসে বেড়ে হয়েছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গত মে মাসে এ হার প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ ছিল।

বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। তার আগের মাস অর্থাৎ জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।

মন্তব্য করুন