শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ২১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। তবে এই ম্যাচে লঙ্কানদের হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত করবে রোহিত শর্মার দল। কিন্তু শ্রীলঙ্কা যদি জয়লাভ করে, অর্থাৎ ভারতের পরাজয়ে জমে উঠতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কাগজ-কলমের হিসাব।

মঙ্গলবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২১৩ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয় শ্রীলংকা। ৪১ রানের জয়ে সবার আগেই ফাইনাল নিশ্চিত করে ভারত।

ভারত এর আগে সোমবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে পাকিস্তানকে ১২৮ রানে গুঁড়িয়ে দিয়ে ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

মঙ্গলবার এদিন লংকান দুই স্পিনার দুনিথ ওয়েলালাগে ও চারিথ আসালঙ্কার বলে বিভ্রান্ত হয়ে ৪৯.১ ওভারে ২১৩ রানেই গুঁড়িয়ে যায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৩৫৬ রানের পাহাড় গড়া ভারত মঙ্গলবার আড়াইশ রানও করতে পারেনি।

সোমবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৮ রানে গুঁড়িয়ে দিয়ে ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালের পথেই রয়েছে কোহলিরা।

আজ মঙ্গলবার শ্রীলংকা অথবা পরের ম্যাচে শুক্রবার বাংলাদেশকে হারালেই ফাইনালে উঠে যাবে ভারত। এমন সহজ সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

এরপর তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগের বলে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে ভারত হারায় ৩ উইকেট।

২৫ বলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে ফেরেন শুভমান গিল। ১২ বলে ৩ রানে ফেরেন আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলা বিরাট কোহলি। ৪৯ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে ফেরেন রোহিত শর্মা।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও ইশান কিশান। এই জুটিতে তারা ৮৯ বলে ৬৩ রান যোগ করেন। এরপর ফের ব্যাটিং বিপর্যয়।

৩ উইকেটে ১৫৪ রান করা ভারত, এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। শেষ উইকেটে পেস বোলার মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে ৪১ বলে ২৭ রানের জুটি গড়ে দলের স্কোর দুইশো পার করেন অক্ষর প্যাটেল।

৩৬ বলে ২৫ রান করা প্যাটেল বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয় ভারত।

শ্রীলংকার হয়ে ১০ ওভারে ৪০ রানে ৫ উইকেট শিকার করেন দুনিথ ওয়ালালাগে। ওয়ানডেতে এটাই তার সেরা বোলিং ফিগার। এছাড়া ৯ ওভারে ১৮ রানে ৪ উইকেট শিকার করেন চারিথ আসালঙ্কা।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026