© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোডমার্চ শেষ হবে সরকার পতনের মধ্যদিয়ে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
রোডমার্চ শেষ হবে সরকার পতনের মধ্যদিয়ে: মির্জা ফখরুল
ফেরদৌস জয়
১২:৫১ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৩

<div>বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের মধ্যদিয়ে তা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের মধ্যদিয়ে তাদের রোডমার্চ কর্মসূচি শেষ হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া দলের পূর্বঘোষিত ‘তারুণ্যের রোড মার্চ’ কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

 লুটেরা, অনির্বাচিত এবং ফ্যাসিবাদি এ সরকারের পদত্যাগের দাবিতে আজকের এ তারুণ্যের রোডমার্চ এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রংপুরের বিরাট ঐতিহ্য আছে। এখানে ঐতিহ্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঐতিহ্য। রংপুর থেকে আজকের তরুণরা দেশের জনগণকে ডাক দিচ্ছে এ দেশকে পুনরুদ্ধারের জন্য।
 
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার কৌশল করে; জোর করে ক্ষমতায় টিকে আছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে চায় তারা। নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ, বিদ্যুৎ থাকছে না, উৎপাদন ব্যাহত হচ্ছে; সেচ ও কৃষিকাজ করতে পারছেন না কৃষকরা। ব্যাংক খালি করে দিয়েছে, রিজার্ভ থেকে টাকা চুরি করছে তারা। সবখানে চুরির কারণে রিজার্ভ কমে আসছে, অর্থনীতির চাকা চলছে না


মন্তব্য করুন