ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য অ্যামাজনে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে স্থানীয় সময় শনিবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। স্থানীয় মেয়রের বরাত দিয়ে গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিএনএন ব্রাজিলের সঙ্গে একটি সাক্ষাত্কারে বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস একটি মাঝারি আকারের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও ১২ জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন।

টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেছেন, শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

এদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়া এই ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। কিন্তু দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

Share this news on:

সর্বশেষ

img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026