প্রয়াত তারকা সালমান শাহর জন্মবার্ষিকী আজ

আজ ১৯ সেপ্টেম্বর, আজকের এ দিনেই জন্মেছিলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নায়ক সালমান শাহ। নব্বই দশকের এই প্রিয় মুখ ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তরুণ-তরুণীদের হার্টথ্রবে পরিণত হন তিনি।

নব্বই দশকের শুরুর দিক থেকে ১৯৯৬ সাল, মাত্র চার বছরের ক্যারিয়ারে বাংলাদেশি চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। সে সময় মাত্র ২৫ বছর বয়সী উচ্ছল এই তরুণের একক আধিপত্য ছিলো চলচ্চিত্র মহলে। প্রায় একচ্ছত্র রাজত্বে উপহার দিয়ে গেছেন ২৭টি ব্যবসাসফল ছবি। তার জনপ্রিয়তার পারদ এতোটাই ঊর্ধ্বগামী ছিলো যে, আজ অবধি কোনো নায়ক সে উচ্চতা ডিঙাতে পারেননি। ধূমকেতুর মতো আগমন করেই পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। যা এতোটা অল্প সময়ে তার আগে এই বাংলায় আর কেউ পায়নি। তাকে নিয়ে আলোচনা কোনোদিন শেষ হবার নয়।

এক নজরে সালমান শাহ-

সালমান শাহ’র পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার। ডাক নাম ইমন। সিলেটের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে ১৯৭১ সালে জন্ম তার। বাবা কমর উদ্দিন চৌধুরী, পেশায় সরকারি কর্মকর্তা এবং মা নীলা চৌধুরী রাজনীতিতে জড়িত ছিলেন; একাধিকবার সংসদ নির্বাচনও করেছেন। দুই ভাইয়ের মধ্যে সালমান শাহ বড়ো। ছোটো ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান।

সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল উচ্চ বিদ্যালয়ে। এই স্কুলে সহপাঠী ছিলেন নায়িকা মৌসুমী। যিনি পরবর্তীতে তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামতের নায়িকা হন। ঢাকার ধানমণ্ডি আরব মিশন স্কুল থেকে এসএসসি পাস করেন ১৯৮৭ সালে। এরপরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ধানমণ্ডির ড. মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম পাস করেন।

চলচ্চিত্রে আসার আগেই তিনি ছিলেন বিবাহিত। ১৯৯২ সালের ১২ আগস্ট খালার বান্ধবীর মেয়ে (কেউ-বা বলেন মায়ের বান্ধবীর মেয়ে) সামিরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্ত্রী সামিরা হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে; বিউটি পার্লার ব্যবসায়ী। বিভিন্ন সাক্ষাৎকারে সালমান শাহ তার স্ত্রী সম্পর্কে জানিয়েছেন- সালমানের ২টি চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন সামিরা হক। একই সঙ্গে স্টাইল ও ফ্যাশন আইকন সালমান শাহ’র বিভিন্ন স্টাইল ও ফ্যাশন নিয়েও পরামর্শ দিতেন সামিরা হক।

সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।

পর্দার পারফর্মেন্স দিয়ে দর্শকদের কাছে যেমন, তেমনই পর্দার বাইরে মানবিকতার কারণে সিনেমাবাসীর কাছে প্রিয় হয়ে ওঠেন সালমান। কিন্তু মাত্র ২৪ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর থেমে যায় তার জীবনচলার পথ।

অসময়ে চলে গেলেও ২৭টি ছবিতে নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন সালমান শাহ। এত অল্পসংখ্যক ছবিতে কাজ করেছেন, তবুও সর্বকালের অন্যতম সেরা নায়কের সম্মান দেয়া হয় তাকে।

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026