‘রোহিঙ্গা সংকট সমাধানে বিলম্ব হলে পুরো অঞ্চল ঝুঁকিতে পড়বে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে বিলম্ব এবং মানবিক সহায়তার ঘাটতি ঝুঁকির মধ্যে ফেলতে পারে পুরো অঞ্চলকে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘৭ম পার্টনারশিপ মিটিং-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ নাগরিক আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের খাদ্য এবং অন্যান্য সহায়তা বাংলাদেশ দিয়ে যাচ্ছে। কিন্তু এ সংকটের ভার এককভাবে কেবল আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, যদিও আমরা রোহিঙ্গাদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন সময় এসেছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার। এ সংকট সমাধানে বিলম্ব হলে ঝুঁকিতে পড়তে পারে পুরো অঞ্চল।

এ সময় দেশের উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন যাত্রায় বহু দূর এগিয়েছে বাংলাদেশ। নানা চ্যালেঞ্জ-প্রতিকূলতাকে পেছনে রেখে স্বাস্থ্যসেবা-শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে অগ্রগতি হয়েছে। আর এসব অর্জন-অগ্রযাত্রায় অনুঘটক হিসেবে কাজ করেছে ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘ভিশন-২০২১’, ‘ভিশন-২০৪১’, এবং ‘স্মার্ট বাংলাদেশ’- এর মতো উন্নয়ন কৌশল।

তিনি বলেন, উন্নয়ন কেবল সরকারের একক কিংবা বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়, এটি যৌথ দায়িত্ব যেখানে প্রয়োজন অংশীজনদের সমর্থন ও সহযোগিতা।

জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ বিষয়ে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং আমাদের মতো জলবায়ু-বিপন্ন দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানাই।

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026