চুল ও ত্বকের সমস্যা সমাধানে নিমপাতা

তেতো নিমের গুণের কথা সকলেই জানেন। নিমপাতা স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও ভীষণ জনপ্রিয়। চুল ও ত্বকের নানা সমস্যা সমাধানে কাজ করে থাকে এই ভেষজ। নিমপাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে। তাহলে চলুন আর দেরি না করে জেনে যাক কিভাবে ব্যবহার করবেন নিমপাতা

ত্বকের যত্নে নিমপাতা

১. নিমপাতা বেটে পেস্ট তৈরি করুন। অল্প পরিমাণে হলুদ মিশিয়ে নিন পেস্টে। তৈরি হয়ে গেল নিম ও হলুদের ফেসপ্যাক। ত্বকে এই ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট তারপর কুসুম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে।

২. বলিরেখা দূর করতেও নিমপাতা অতুলনীয়। নিমপাতার পেস্টের সাথে মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে এই ফেসপ্যাকটি তৈরি করে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটির নিয়মিত ব্যবহারের ফলে মুখের বলিরেখা দূর হওয়ার পাশাপাশি ত্বক টানটান থাকবে।

৩. ব্রণের দাগ দূর করতে চাইলে নিমপাতা বাটার সাথে লেবুর রস মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন এবং এটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন। ফেসপ্যাকটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ব্রণের সমস্যা থেকে মুক্তি দেবে।

চুলের যত্নে নিমপাতা

১. চুলের বৃদ্ধিতে সাহায্য করে নিমপাতা। নিমপাতা বাটার সাথে টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন এবং গোসলের সময় শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। সপ্তাহে দুই দিন এই প্যাকটি ব্যবহার করুন। এই প্যাকটি চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে।

২. অকালে চুল পাকা রোধ করতে নারিকেল তেলের সাথে নিমপাতা ফুটিয়ে নিন। কুসুম গরম অবস্থায় তেলটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এবং গোসলের সময় চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের অকালপক্কতা রোধে সহায়তা করে।

৩. চুলের খুশকির সমস্যা সামাধানেও নিমপাতার জুরিমেলা ভার। নিমপাতা বাটার সাথে লেবুর রস মিশিয়ে প্যাকটি ৩০ মিনিট চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুশকির সমস্যা সমাধানে বেশ কার্যকর।

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026