বাজারে শীতকালীন সবজি পাওয়া গেলেও দাম নাগালের বাইরে

বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, তারপরও আগের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতোই উত্তপ্ত অবস্থায় রয়েছে অধিকাংশ সবজির দাম। ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।

শুক্রবার (২০ অক্টোবর) মোহাম্মদপুরের স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ঘুরলেও দাম কমেনি কোনো সবজির। বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, সিম ২০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, লাউ ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা, কুমড়া ৬০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শসা কেজি ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, মোটামুটি সব ধরনের সবজির দামই বেড়েছে। শীতকালে বাজারে সাধারণত লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, দেশি পেঁয়াজ, ভারতীয় পিঁয়াজ, বেগুন, মুলা, লালশাক, পালংশাক, পটোল, ঢেঁড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু, শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে। তবে এ বছর টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। যে কারণে বাজারে সবজি তুলনামূলক কম। তাই সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরেই থাকছে শীতের সবজি।

স্থানীয় সবজি ব্যবসায়ী জুয়েল বলেন, সব সবজির দামই বাড়ছে। যেগুলা ৫০-৬০ টাকা ছিল, সেগুলা ৭০-৮০ টাকা হয়েছে। শীতের সবজি বাজারে আসতেছে, চাহিদাও আছে। পুরা লটে আসতে থাকলে দাম কিছুটা কমবে আশা করি।

তবে সবজির এমন উচ্চমূল্য বিপাকে ফেলছে সাধারণ ক্রেতাদের। কাঁচাবাজার করতে আসা ক্রেতা আলামিন হোসেন বলেন, সব কিছুর দামই তো বেড়েছে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষরা যে টিকে থাকব, তার অবস্থা নেই। মাছ-মাংসের কথা তো বাদই দিলাম, শাক-সবজির দামও যদি এমন বাড়ে, তাহলে তিন বেলার জায়গায় দু-বেলা খেতে হবে।

আরেক ক্রেতা জসীম উদ্দিন বলেন, গরিব মানুষের সস্তার খাবার হলো শাক সবজি। সেটার দামও যদি এমন থাকে তাহলে খাবে কি? যে টাকা নিয়ে আসলে আগে ব্যাগ ভরে সবজি নিয়ে বাড়িতে যেতাম, এখন সেই পরিমাণ টাকায় ব্যাগের অর্ধেকও ভরে না।

Share this news on:

সর্বশেষ

img
OTT-তে বাস্তবঘেঁষা চরিত্রের অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? গঙ্গোপাধ্যায়ের পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026