© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোববার সারাদেশে হরতালের ডাক দিলো বিএনপি

শেয়ার করুন:
রোববার সারাদেশে হরতালের ডাক দিলো বিএনপি
মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ২৮ অক্টোবর, ২০২৩
আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশ স্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ডাক দেন।

এর আগে দুপুরে রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বিএনপি কর্মীরা কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ধরিয়ে দেয়। এছাড়াও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেয়। এ ঘটনার প্রভাব পরে সমাবেশ স্থলে। দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এর ফলে স্টেজ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যায়।

এর আগে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু করে বিএনপি। কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

তবে বেলা ১১টা থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করতে মহাসমাবেশ মঞ্চে চলে গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন