© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির নৃশংসতা গাজার নৃশংসতার চেয়েও ভয়ংকর: কাদের

শেয়ার করুন:
বিএনপির নৃশংসতা গাজার নৃশংসতার চেয়েও ভয়ংকর: কাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ৩০ অক্টোবর, ২০২৩
বিএনপির নৃশংসতা ফিলিস্তিনের গাজার নৃশংসতার চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি দৃশ্যমান এমন কিছু অপরাধ করেছে যা গাজার নৃশংসতম সিভিলিয়াল ক্যাজুয়ালটি হচ্ছে তার চেয়েও ভয়ংকর।

তিনি বলেন, বিএনপির নৃশংসতা থেকে আমাদের নারী কর্মীরাও রেহাই পায়নি। অনেকের পোশাক ধরেও তারা টানাটানি করেছে। গায়ে আঘাত করেছে। মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মাথা পর্যন্ত ফাটিয়ে ফেলেছে।

মন্তব্য করুন