© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরতাল-অবরোধের বিরুদ্ধে রংপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

শেয়ার করুন:
হরতাল-অবরোধের বিরুদ্ধে রংপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ
ফেরদৌস জয়
০৬:৪১ পিএম | ০১ নভেম্বর, ২০২৩





বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে জনস্বার্থে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।


বুধবার(১লা নভেম্বর) বিকেলে নগরীর পাকার মাথা হতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট ও শাহাজাহান হাওলাদার ম্যাক্সের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।


রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম।


এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪ সালে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য দেখেছে। বাংলাদেশের মানুষ কোনভাবেই তাদের চায়না। তারা যে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়েছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে। যদি বিএনপি-জামায়াতের সদস্যরা এই হরতাল অবরোধ কর্মসূচি নিয়ে মানুষের কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা রাজপথে থেকে জনস্বার্থে তাদের মোকাবিলা করব। আগামী দিনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবানও বক্তারা।


অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফুয়াদ হোসেন সাগর, অনিক প্রমূখ। 




মন্তব্য করুন