© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্দেশের পর এলাকা ছেড়েছেন ভালুকার এমপি

শেয়ার করুন:
নির্দেশের পর এলাকা ছেড়েছেন ভালুকার এমপি
own-reporter-mymensingh
১১:৫৬ এএম | ২৮ মার্চ, ২০১৯

নির্বাচন কমিশনের নির্দেশনার পর এলাকা ছেড়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

বুধবার রাত ১২টার দিকে তিনি ভালুকা ছেড়ে ঢাকা চলে গেছেন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।

এর আগে বুধবার সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘন করে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালামের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাকে বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে ভালুকা ছাড়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন।

জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বোন জামাই আবুল কালামের পক্ষে নিজ গাড়িতে আনারস প্রতীক লাগিয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নেতাকর্মীদের কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে বলে এমপি ধনুর বিরুদ্ধে অভিযোগ আনেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা।

তিনি আরও জানান, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আচরণবিধি ভাঙার সত্যতা পাওয়ায়, বুধবার নির্বাচন কমিশন এই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন