রাষ্ট্রপতির কাছে তফসিল পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের যে তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করেছে, তা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। তিনি নির্বাচনের আগে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ গ্রহণেরও অনুরোধ জানান। জাতীয় পার্টি ও বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রওশন এরশাদ ভোট পেছানোর দাবি জানান। কারণ হিসেবে রাষ্ট্রপতিকে তিনি বলেন, নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে নির্বাচনি প্রস্তুতি নেওয়া কঠিন। ফলে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়।’

রওশন এরশাদ রাষ্ট্রপতিকে আরও বলেন, ‘ইসির তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। কিন্তু ওই দিনই আয়কর রিটার্ন দাখিলেও শেষ দিন। আর প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন জমা দিতে সমস্যায় পড়তে হবে প্রার্থীদের। এ বিষয়টি বিবেচনা করে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ রাষ্ট্রপতিকে জানান রওশন এরশাদ। ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রওশন রাষ্ট্রপতির কাছে আরও জানান, তার দল জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। এবারও তারা নির্বাচনি প্রস্তুতি নিয়েছেন।

রবিবার দুপুর ১২টায় ৪ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবনে যান রওশন এরশাদ। তার সঙ্গে ছিলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনুর রশিদ।

Share this news on:

সর্বশেষ

img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026